২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার রুমি

টিম অপারেশন্স ম্যানেজার চেয়ে আবারো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব শিগগিরি তাই এই পদে কারো নিয়োগ হচ্ছে না। এদিকে আবার দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। বিসিবিকে এজন্য যেতে হয়েছে আপদকালীন বন্দোবস্তে। দুই টেস্ট এবং তিন ওয়ানডের ওয়ারিদ সিরিজের জন্য জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমিকে বাংলাদেশ দলের ম্যানেজার করা হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ১৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টিম অপারেশন্স ম্যানেজার চেয়ে আবারো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব শিগগিরি তাই এই পদে কারো নিয়োগ হচ্ছে না। এদিকে আবার দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ। বিসিবিকে এজন্য যেতে হয়েছে আপদকালীন বন্দোবস্তে। দুই টেস্ট এবং তিন ওয়ানডের ওয়ারিদ সিরিজের জন্য জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমিকে বাংলাদেশ দলের ম্যানেজার করা হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বর্তমানে বিসিবির ঘরোয়া ক্রিকেট পর্যালোচনা কমিটির সদস্য রুমি নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম ব্যর্থতার পর বিদায় নেওয়া আলিউল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির অন্যতম সদস্য ছিলেন ১৯৭৩ থেকে '৮৫ পর্যন্ত জাতীয় দলে খেলা রুমি। ১৯৭৯ ও '৮২-র আইসিসি ট্রফিতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান এবং লেগস্পিনার। ১৯৬৯ সালে ক্যারিয়ার শুরু করা রুমি ক্রিকেটকে বিদায় জানান ১৯৯৩ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮৫২ঘ.