২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে খেলার আশা ছেড়ে দেননি সৌরভ

৩২ ম্যাচে ৪৪ দশমিক ২৮ গড়ে ১২৪০ রান। ২০০৭ সালে ওয়ানডেতে সৌরভ গাঙ্গুলীর পারফরম্যান্স। সন্দেহ নেই, পারফরম্যান্সটা যথেষ্ট উজ্জ্বল। তার পরও চলমান কমনওয়েলথ ব্যাংক সিরিজে তাকে দলে রাখেনি ভারত। তবে সেজন্য হতদ্যেম হয়ে পড়েননি 'প্রিন্স অব কলকাতা'। ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক বরং আবার ওয়ানডে দলে ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

মুম্বাই, ভারত (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩২ ম্যাচে ৪৪ দশমিক ২৮ গড়ে ১২৪০ রান। ২০০৭ সালে ওয়ানডেতে সৌরভ গাঙ্গুলীর পারফরম্যান্স। সন্দেহ নেই, পারফরম্যান্সটা যথেষ্ট উজ্জ্বল। তার পরও চলমান কমনওয়েলথ ব্যাংক সিরিজে তাকে দলে রাখেনি ভারত। তবে সেজন্য হতদ্যেম হয়ে পড়েননি 'প্রিন্স অব কলকাতা'। ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক বরং আবার ওয়ানডে দলে ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী। "তারা (নির্বাচকরা) আমাকে দিন কয়েক আগে জিজ্ঞেস করেছেন যে আমি ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই কি না। আমি তাদের বলেছি, 'হ্যাঁ অবশ্যই, অন্তত আগামী ৭/৮ মাসের জন্য"--- শনিবার ভারতের একটি নিউজ চ্যানেল 'টাইমস নাউ'-এর সঙ্গে কথা বলার সময় আত্মবিশ্বাসী সৌরভের মন্তব্য। তার এই আত্মবিশ্বাসের কারণও ব্যাখ্যা করেছেন ৩১১ ওয়ানডেতে ২২টি সেঞ্চুরি সহ ১১, ৩৬৩ রানের মালিক, "অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের পর টেস্ট ও ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারত। তাই সেখানে (শ্রীলঙ্কায়) ৫টি ওয়ানডে খেলার সুযোগ আছে। এর পর সেপ্টেম্বরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বছরের বাকি সময়টা টেস্ট ক্রিকেটে ঠাসা থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০২ঘ.