ঢাকা, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১৭ ফেব্র"য়ারি থেকে নারায়নগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ডেপুটি হিসেবে থাকবেন উইকেটকিপার মুশফিকুর রহিম। এই ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করা হয়েছিল আগেই। শুক্রবার এই দলের সঙ্গে তামিম ইকবালকেও জুড়ে দেওয়া হয়েছে। তবে বাঁ হাতের ইনজুরি থেকে সেরে উঠলেই কেবল খেলবেন তিনদিনের ম্যাচটি। এই দলে জাতীয় দলের খেলোয়াড়রাই শুধু নন, আছেন জাতীয় দলের কোচ জেমি সিডন্সও।
১৫ জনের বিসিবি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, সাজিদুল ইসলাম, তালহা জুবায়ের, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, রাকিবুল হাসান এবং হাবিবুল বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.
bdnews24