নিজের মাঠে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে গিলক্রিস্টের উপহার
ম্যাচের আগে একটা কথা ঠিকই বলেছিলেন মাহেলা জয়াবর্ধনে। চাপের মুখে রিকি পন্টিংয়ের উইকেটটা চটজলদি তুলে নিয়ে বেকায়দায় ফেলা যাবে অস্ট্রেলিয়াকে। তবে তার বাকি কথাকে স্রেফ কু-কথা প্রমাণ করতে শুক্রবার শেষ সুযোগটা দারুণ কাজে লাগালেন অ্যাডাম গিলক্রিস্ট। নিজের মাঠে তার শেষ ম্যাচটাকে 'গিলি' এভাবে স্মরণীয় করার জন্য উঠে-পড়ে না লাগলে ম্যাচ শেষে জয়াবর্ধনের কথায় সুর মিলিয়ে হয়তো বলা যেতো," অস্ট্রেলিয়া আসলেই আগের অস্ট্রেলিয়া নেই।" সেই সুযোগ দেননি গিলক্রিস্ট। তার ক্যারিয়ারের ষোলতম ওয়ানডে সেঞ্চুরির কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। অবশ্য মাহেলা জয়াবর্ধনে এ পরাজয়ের মাঝেও উন্নতির (!) চিহ্ন খুঁজে পেতে পারেন। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২৮ রানে হেরেছিল শ্রীলঙ্কা, এবার হেরেছে ৬৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Feb 2008, 04:29 PM
Updated :
26 Aug 2022, 01:23 PM
সিডনি, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)