ঢাকা, ১৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টানা দ্বিতীয় ম্যাচেও হেসেছে মোহাম্মদ মিঠুনের ব্যাট। মালয়েশিয়ার বিপক্ষে ৮১ রানের পর বুধবার পাকিস্তানের সঙ্গে ৭৫ রান করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে এবার আর জিততে পারেনি বাংলাদেশের তরুণরা। যুব বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোহরাওয়ার্দী শুভর দল পাকিস্তানের কাছে হেরে গেছে ৫ উইকেটে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২০৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলকে বলতে গেলে একাই টেনেছেন মিঠুন। তার ৭৫ এর পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন মাহমুদুল হাসান। বাংলাদেশের সংগ্রহ ৪৩.২ ওভারে ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। সোহরাওয়ার্দী শুভ ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৫৭ঘ.
bdnews24