ডারবান, দক্ষিণ আফ্রিকা, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'ক্রিকেট সাউথ আফ্রিকা'র সভাপতি নরমান আরেন্ডসের সঙ্গে নির্বাচকদের সঙ্গে দ্বন্দ্বের জন্য দল ঘোষণা করতে দেরি হচ্ছিল। সেই দ্বন্দ্ব মিটে যাওয়ায় প্রায় এক সপ্তাহ দেরি করে সোমবার বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৪ সদস্যের দলটির নেতৃত্ব যথারীতি গ্রায়েম স্মিথের কাঁধে।
দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বুধবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে প্রোটিয়ারা। ২২ ফেব্র"য়ারি থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে একটাই প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকানরা। ১৭ ফেব্র"য়ারি থেকে শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচটির ভেন্যু ফতুল্লার ওসমানী স্টেডিয়াম।
দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), অ্যাশওয়েল প্রিন্স, হাশিম আমলা, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, পল হ্যারিস, জ্যাক ক্যালিস, নিল ম্যাকেঞ্জি, মর্নে মরকেল, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি, ডেল স্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.
bdnews24