২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ১৬৭ রানের জয় সোহরাওয়ার্দীদের

মালয়েশিয়াতেও জয় অব্যাহত আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। সোমবার রয়েল মিলিটারি একাডেমী মাঠে যুব বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে তারা স্বাগতিক মালয়েশিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই খেলেছে। টস জিতে ব্যাটিংয়ে নামা সোহরাওয়ার্দী শুভ'র দল ৭ উইকেটে ২৭০ রান তোলার পর প্রতিপক্ষকে শেষ করে দিয়েছে মাত্র ১০৩ রানেই। অর্থাৎ ১৬৭ রানের জয় তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মালয়েশিয়াতেও জয় অব্যাহত আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। সোমবার রয়েল মিলিটারি একাডেমী মাঠে যুব বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে তারা স্বাগতিক মালয়েশিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই খেলেছে। টস জিতে ব্যাটিংয়ে নামা সোহরাওয়ার্দী শুভ'র দল ৭ উইকেটে ২৭০ রান তোলার পর প্রতিপক্ষকে শেষ করে দিয়েছে মাত্র ১০৩ রানেই। অর্থাৎ ১৬৭ রানের জয় তাদের। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছেন মোহাম্মদ মিঠুন। এছাড়া নাসির হোসেন (৩৬), মাহমুদুল হাসান (৩১) ও সৈকত আলীদের (২৬) ব্যাট থেকে এসেছে বলার মতো রান। জবাব দিতে নামা মালয়েশিয়াকে ৩৯.৪ ওভারেই গুটিয়ে দেওয়ায় এ ম্যাচেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন এই বাঁ হাতি স্পিনার। আর অফস্পিনার নাসির হোসেনও নিয়েছেন ৩ উইকেট। এজন্য তার খরচ ২৩ রান। এছাড়া দুই পেসার শুভাশিষ রায়, গোলাম কিবরিয়া এবং অফস্পিনার মাহমুদুল নিয়েছেন একটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.