ঢাকা, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা ঘন কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছে। তিন দিনের এই ম্যাচটি বিকেএসপিতে রোববার শুরু হওয়ার কথা ছিল।
সারাদেশের মতো ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল বিকেএসপিও। তবু দুপুর পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত হয়। কিন্তু দুপুরে কভার সরানোর ভেজা মাঠ দেখে দিনের খেলা শুরু করা আর সম্ভব নয় বলে মনে হয় সংশ্লিষ্টদের। ''কভার সরানোর পর আমাদের মনে হয়েছে মাঠ ভেজা এবং সেটা বাকি দিনের মধ্যে শুকানো সম্ভব নয়''
bdnews24