ঢাকা, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি (তখন নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ) পড়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে। তারপরও আব্দুর রহমানের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠকর্মীদের নিবিড় পরিচর্যায় সফলভাবেই শেষ হয়েছিল টুর্নামেন্টটি। এরই স্বীকৃতি হিসেবে ফাইনালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সন্মানে ভূষিতও করেছিলেন তাকে। হকি ফেডারেশনের গ্যালারির নীচের এক চিলতে থাকার জায়গায় সেই ছবি বড় করে বাঁধাইও করে রেখেছিলেন তিনি। গত শুক্রবার সবার প্রিয় 'রহমান ভাই' নিজেও দেয়ালে টানানো ছবি হয়ে গেছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের একসময়কার প্রধান গ্রাউন্ডসম্যান রহমান চাঁদপুরে তার নিজের বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জীবনের শেষ তিনটি বছর তার নিভৃতে কেটেছে সেখানেই। মাঠ পরিচর্যার কাজে তার হাতেখড়ি হয়েছিল বাবা আব্দুল লতিফের কাছে, যিনি নিজেও ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের গ্রাউন্ডসম্যান। বাবার হাতে আজকের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ঘাসের মাঠ তৈরি হতে দেখেছেন। ঘাসের জায়গায় অ্যাস্ট্রোটার্ফও বসতে দেখা রহমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটের নির্বাসনও দেখেছেন। এখানে অ্যাথলেটিক্স ট্র্যাক স্থাপিত হওয়ার সময় বিষণ
bdnews24