২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

দুই পক্ষেরই অনাগ্রহের কারণে পিছিয়ে গেছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়সূচি। কথা ছিল আগামী এপ্রিল মাসে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডের এক সিরিজ খেলতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু ওই সফরটি পিছিয়ে এখন চলে গেছে জুন-জুলাইতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পক্ষেরই অনাগ্রহের কারণে পিছিয়ে গেছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়সূচি। কথা ছিল আগামী এপ্রিল মাসে দুটি টেস্ট আর তিনটি ওয়ানডের এক সিরিজ খেলতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু ওই সফরটি পিছিয়ে এখন চলে গেছে জুন-জুলাইতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী এই সফর শুরু হবে আগামী ৩০ জুন থেকে। জুন মাসে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওই টুর্নামেন্ট শেষে ইংল্যান্ড থেকেই সরাসরি ওয়েস্ট ইন্ডিজে চলে যাবে তারা। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সদ্য সাবেক চেয়ারম্যান লিপু জানিয়েছেন, সময়সূচির এই পরিবর্তন হয়েছে দুই পক্ষেরই ইচ্ছায়। এপ্রিলে ইংল্যান্ড সফরে যেতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ ওই সময় জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় না তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল-এ খেলার সুযোগ করে দিতে। কিছুদিন আগে হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশের একদল ক্রিকেটার ভারতের অনুমোদনহীন ক্রিকেট লিগ আইসিএল-এ যোগ দেওয়ার পর বিসিবির প্রতিশ্র"তি ছিল আগামী মৌসুমে আইপিএলে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার। ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন না যারা, তাদের ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সুযোগ দেওয়া হবে। প্রিমিয়ার লিগের পুরনো জৌলুস ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই নিশ্চিত করা হচ্ছে লিগের সময় জাতীয় দলের ক্রিকেটাররা যেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত না থাকেন। লিপু যখন ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বে ছিলেন তখনই এসব সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৮৫৪ ঘ.