২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ভারত সফর হচ্ছে

ভারতে ফেরার পথে এটাকে বলা যেতে পারে ইংল্যান্ড দলের প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপের অংশ হিসাবে বৃহস্পতিবার আবুধাবির উদ্দেশে রওনা দিচ্ছে ইংল্যান্ড। সেখানেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিষয়ক ম্যানেজার রেগ ডিকাসনের রিপোর্টের জন্য অপেক্ষা করবে তারা। যে রিপোর্টের ওপরে নির্ভর করছে ভারত-ইংল্যান্ড দুই টেস্ট সিরিজের ভবিষ্যত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

লন্ডন, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে ফেরার পথে এটাকে বলা যেতে পারে ইংল্যান্ড দলের প্রথম পদক্ষেপ। সেই পদক্ষেপের অংশ হিসাবে বৃহস্পতিবার আবুধাবির উদ্দেশে রওনা দিচ্ছে ইংল্যান্ড। সেখানেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা বিষয়ক ম্যানেজার রেগ ডিকাসনের রিপোর্টের জন্য অপেক্ষা করবে তারা। যে রিপোর্টের ওপরে নির্ভর করছে ভারত-ইংল্যান্ড দুই টেস্ট সিরিজের ভবিষ্যত। গত সপ্তাহে মুম্বাইয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার কারণে ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। তারপর থেকেই টেস্ট সিরিজের ওপরে একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলছে। ক্রিকেটের জন্য ভারত এই মুহূর্তে নিরাপদভূমি কি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে ডিকাসন এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই টেস্টের ভেন্যু চেন্নাই ও মোহালিতে। এর মধ্যেই সিরিজের প্রস্তুতি নিতে আবুধাবিতে দলকে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। তবে এই সিরিজে অংশ নেয়ার জন্য খেলোয়াড়দের ওপরে জোর করতে রাজি নয় তারা। অধিনায়ক কেভিন পিটারসেন আগেই বলেছিলেন ভারতে ফেরার সিদ্ধান্ত নেয়ার অধিকার পুরোপুরি সংশ্লিষ্ট খেলোয়াড়ের ওপরে থাকবে। বুধবার এক বিবৃতিতে সে কথা আবারো জানালেন ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস, "আমরা খেলোয়াড়দের আবারো নিশ্চিত করছি যে তাদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড়। কোনো খেলোয়াড়কেই তার ইচ্ছার বিরুদ্ধে এই সফরে যাওয়ার জন্য জোর করা হবে না।" পিটারসেনের দল আবুধাবিতে থাকার সময়ই ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) প্রধান নির্বাহী শন মরিসকে সঙ্গে নিয়ে চেন্নাইয়ে ডিকাসনের সঙ্গে যোগ দেবেন হিউ মরিস। এই সফরে আর সব কিছুর চেয়ে নিরাপত্তাই যে অগ্রাধিকার পাবে সে কথা জানানোর পাশাপাশি হিউ মরিস বিসিসিআই'র আশ্বাস পেয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন, "আমাদের সব আলোচনায় দল ও দলের সহযোগী সদস্যদের নিরাপত্তাই একমাত্র বিষয় হিসাবে বিবেচিত হবে। অবশ্য পিসিএ'র অবদান এবং সেই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে আমাদের পরামর্শ সম্পর্কে বিসিসিআই'র আগ্রহ দেখেও আমরা উচ্ছ্বসিত। ১৫ সদস্যের টেস্ট দলের রায়ান সাইডবটম ও স্টুয়ার্ট ব্রড ছাড়া বাকিদের নিয়ে আবুধাবিতে যাচ্ছে ইংল্যান্ড। ইনজুরির জন্য টেস্ট সিরিজে খেলতে পারবেন না সাইডবটম। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির শুশ্র