ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোলিং অ্যাকশনের ত্র"টির কারণে বাংলাদেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই ত্র"টি দূর না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই বোলিং করতে পারবেন না তিনি।
আইসিসির একটি বিবৃতিতে সোমবার জানানো হয়েছে, "বোলিংয়ের সময় রাজ্জাকের হাত আইসিসির নিয়ম অনুযায়ী অনুমোদিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়, পরীক্ষায় এটা প্রমাণিত হওয়ায় তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ান হিউম্যান মুভমেন্ট বিশেষজ্ঞ মার্ক পরটাসের পরীক্ষায় বোলিংয়ের সময় রাজ্জাকের হাত যতোটা বেঁকে যায় বলে দেখা গেছে, তাতে তিনি আসলে ঘরোয়া ক্রিকেটেও বোলিং পারবেন না। অবশ্য শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন, আর চাইলে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে পারবেন তিনি।
জোহানেসবার্গে অবস্থানরত রাজ্জাকও খবরটা শুনেছেন। তাতে হতাশ হলেও ভেঙ্গে পড়তে রাজি নন এই বাঁহাতি স্পিনার। জানিয়েছেন অ্যাকশন শুদ্ধ করে ফিরে আসার ব্যাপারে তার কোনো সংশয় নেই, ''এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু জানি না। কিন্তু এটুকু বলতে পারি যে অ্যাকশনের ত্র"টিটা আমি শুধরে নিতে পারব।''
দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটা প্রথম নিশ্চিত করেন, "বোলিং অ্যাকশনে ত্র"টি খুঁজে পাওয়ায় সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছে রাজ্জাক।" তারপর ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ লিপুও জানান, "রাজ্জাকের বোলিং অ্যাকশন ত্র"টিপূর্ণ হওয়ায় ওকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। তবে ওর নিষেধাজ্ঞাটা এমনই যে ও আসলে ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবে না।"
আইসিসির আইন অনুযায়ী বোলিংয়ের সময় বোলাররা তাদের হাত সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারেন। কিন্তু গত ১৭ নভেম্বর ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস-এর বায়োমেকানিকস বিভাগে সম্পন্ন পরীক্ষায় দেখা গেছে রাজ্জাকের ক্ষেত্রে মাত্রাটা অনেক বেশি। যখন দ্রুতগতিতে বোলিং করেন, তখন ২২ থেকে ২৮ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায় তার কনুই, যার গড় হচ্ছে ২৪ ডিগ্রি। আর সব মিলিয়ে তার বোলিংয়ে এই মাত্রার গড় আরেকটু বেশি
bdnews24