অ্যাডিলেড, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল হাসি আর রিকি পন্টিংয়ের দুটি হাফসেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টে শক্ত অবস্থান গড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৭০ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২৪১ রান তুলেছে তারা। ৭ উইকেট হাতে নিয়ে মাত্র ২৯ রানে পিছিয়ে রয়েছে পন্টিংয়ের দল।
৭৯ রান করে আউট হয়েছেন পন্টিং, আর হাসি অপরাজিত রয়েছেন ৬৯ রান নিয়ে। তার সঙ্গী মাইকেল ক্লার্কের সংগ্রহ ৪৩ রান।
এর আগে ৬ উইকেটে রান নিয়ে দিন শুরু করা সফরকারীদের ইনিংসের শেষ চার উইকেট মাত্র ৮.৩ ওভারে, ৮ রানের মধ্যেই তুলে নিয়েছেন ব্রেট লি আর মিচেল জনসন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস ২৭০ (রেডমন্ড ৮৩, টেলর ৪৪, ম্যাককালাম ৩০, ভেট্টোরি ১৮*, সাউদি ২, ও'ব্রায়েন ০; লি ৪/৬৬, জনসন ২/৫৬, হরিজ ২/৬৩)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৭০/৩ (হেইডেন ২৪, ক্যাটিচ ২৩, পন্টিং ৭৯, হাসি ৬৯*, ক্লার্ক ৪৩*; ভেট্টোরি ১/৫৪, ও'ব্রায়েন ১/৬৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪৫ ঘ.
bdnews24