২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সেশনে একমাত্র সাফল্য স্মিথের উইকেট

গ্রায়েম স্মিথকে বেশি দূর যেতে দেননি মাহবুবুল আলম। তবে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার একটার বেশি উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতির সময় প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৯৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫০ রানের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ১৫৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সেঞ্চুরিয়ন, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রায়েম স্মিথকে বেশি দূর যেতে দেননি মাহবুবুল আলম। তবে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার একটার বেশি উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতির সময় প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৯৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫০ রানের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ১৫৩ রানে। প্রথম টেস্টে ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছিলেন স্মিথ। প্রোটিয়া অধিনায়ককে দিনের শুরুতেই ফিরিয়ে দেয়া তাই বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিরাট সাফল্য। আশরফুলের দলকে সেই সাফল্যের আনন্দে ভাসিয়েছেন মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা মাহবুবুল আলম। দিনের নবম ওভারেই তিনি এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ২৭ রান করা স্মিথকে। ১ উইকেটে ২০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ২ উইকেটে ৪৭। কিন্তু প্রথম সেশনে বাংলাদেশকে আর কোনো উইকেট উপহার দিতে পারেননি বোলাররা। কারণ হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়েছেন দুজনে। মধ্যাহ্ন-বিরতির সময় আমলা ৪৮ ও ক্যালিস অপরাজিত ছিলেন ১৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৪১ঘ.