২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডন্স এখন স্বপ্ন দেখাচ্ছেন ২০১১ বিশ্বকাপের

এর আগে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবেও পার করে দিয়েছেন এক বছর। এই দুটো দায়িত্বের মধ্যে পার্থক্য বের করতে বলা হলে বাংলাদেশকেই এগিয়ে রাখেন জেমি সিডন্স, "অস্ট্রেলিয়া দলের কোচিং করানোর সময় একঘেঁয়েমি চলে আসতো। কিন্তু এই দায়িত্বটা বেশ রোমাঞ্চকর। প্রতিনিয়ত কিছু না কিছু শেখানো যায় ছেলেদের।" ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্লুমফন্টেইন, ২৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এর আগে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবেও পার করে দিয়েছেন এক বছর। এই দুটো দায়িত্বের মধ্যে পার্থক্য বের করতে বলা হলে বাংলাদেশকেই এগিয়ে রাখেন জেমি সিডন্স, "অস্ট্রেলিয়া দলের কোচিং করানোর সময় একঘেঁয়েমি চলে আসতো। কিন্তু এই দায়িত্বটা বেশ রোমাঞ্চকর। প্রতিনিয়ত কিছু না কিছু শেখানো যায় ছেলেদের।" ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। এর আগে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবেও পার করে দিয়েছেন এক বছর। এই দুটো দায়িত্বের মধ্যে পার্থক্য বের করতে বলা হলে বাংলাদেশকেই এগিয়ে রাখেন জেমি সিডন্স, "অস্ট্রেলিয়া দলের কোচিং করানোর সময় একঘেঁয়েমি চলে আসতো। কিন্তু এই দায়িত্বটা বেশ রোমাঞ্চকর। প্রতিনিয়ত কিছু না কিছু শেখানো যায় ছেলেদের।" ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ। শিখিয়েছেন অনেক তবে তিনি দায়িত্ব নেওয়ার পর বিক্ষিপ্ত কিছু পারফরম্যান্স ছাড়া এই বাংলাদেশ দলের দাঁড়িয়ে যাওয়ার কোনো লক্ষণ এখনো নেই। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় এসে যেমন ইনিংসের ব্যবধানে হেরে গিয়েছিল টাইগাররা, ছয় বছর পর এসেও ফলাফল একইরকম। প্রসঙ্গটা তুলতেই একটু নড়েচড়ে বসলেন এই অস্ট্রেলিয়ান কোচ। আশ্বস্ত করতে চাইলেন এই বলে, "এই দল নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। ওদের পারফরম্যান্স ভালো হয়ে যাচ্ছে। এটা আমি অন্তত নিশ্চয়তা দিয়েই বলতে পারি, দুই বছরের মধ্যেই এই দলটাকে অন্যরকম দেখবেন।" তার এই নিশ্চয়তার ভিত্তি হচ্ছে, "ছেলেরা কেমন সুযোগ-সুবিধা এবং কোচ পাচ্ছে, এদিকটাতেও তাকাতে হবে আপনাদের। এই তরুণ দল নিয়ে কাজ করার জন্য ভালো কয়েকজন কোচ আছেন। দারুণ অনুশীলন সুযোগ-সুবিধাদিও মিলছে তাদের। ছেলেদের সামর্থ্যওে কোনো ঘাটতি নেই। সবমিলিয়ে আমরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছি। এজন্যই বললাম দুই বছরের মধ্যে বিশেষ করে ২০১১-র বিশ্বকাপের আগেই এই দলটা দাঁড়িয়ে যাবে।" বাংলাদেশকে এখন যা করতে হবে সেটা হল দেশে অবকাঠামোর উন্নয়ন। যাতে ভবিষ্যতে কোনো খেলোয়াড় জাতীয় দলে এলে সে তৈরি হয়েই আসতে পারে। এখন যেমন নাঈম ইসলাম এবং ইমরুল কায়েস মাত্র কয়েকদিন আগেই দলে ঢুকে সর্বোচ্চ পর্যায়ে খেলার সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। তেমনটা যাতে আর কারো বেলায় না হয়, সেদিকটায়ও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন কোচ। বাংলাদেশে ছয়টি বিভাগে ছয়টি ইনডোর স্টেডিয়াম আছে। কিন্তু তা স্থানীয় খেলোয়াড়দের কতোটুকু কাজে লাগে সেটা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন কোচ, "আমাদের ছয়টা ইনডোর স্টেডিয়াম আছে। কিন্তু সেখানে কোনো বোলিং মেশিন নেই। স্থানীয় ক্রিকেটাররা ওইসব ইনডোরে ঢুকতে পারে কিনা, সে বিষয়েও আমি নিশ্চিত নই। অথচ এটা তাদের প্রাথমিক চাহিদা। এসব নিয়ে আমি আগেও অনেক কথা বলেছি। এবং বোর্ডও ভালো করেই জানে কী করা উচিত। প্রয়োজন শুধু সমন্বয়ের।" দক্ষিণ আফ্রিকায় যা-ই ঘটুক না কেন, জাতীয় দল নিয়ে এখন আর বেশি না ভেবে বোর্ডকে ওইসব দিকগুলোতে বাড়তি নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন সিডন্স। তার হাতে যেসব খেলোয়াড়দের তুলে দেওয়া হয়েছে তিনি নিশ্চিত একসময় না একসময় তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটবেই। কী করে এতো আত্মবিশ্বাসী হলেন, জানতে চাইলে সিডন্সের সোজা-সাপটা উত্তর, "তাদের সবার মধ্যেই স্কিল আছে।" এমন নয় যে সিডন্স কথাটা প্রথম বলেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এরকমই বলে আসছেন। বলেছেন তার পূর্বসূরীররাও। কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই 'স্কিল'কে বাস্তবে রূপ দিয়েছেন কতোটা, সেটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। ব্লুমফন্টেইনে মোহাম্মদ আশরাফুলদের অসহায়ত্ব দেখে রীতিমতো হাসতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড়দের। অথচ এই আশরাফুল কিন্তু সেদিনের ক্রিকেটার নন। ২০০১ সালে টেস্ট অভিষেক হয়েছে তার। এরপর পদ্মা-মেঘনা-যমুনায় অনেক জল যেমন গড়িয়েছে, তেমনি আশরাফুলের টেস্ট ক্যারিয়ারও পেরিয়ে গেছে সাতটি বছর। এই সাত বছরে যিনি নিজেকে খুব একটা বদলাতে পারেননি, মাত্র দুই বছরে তিনি কী করে পৌঁছে যাবেন কাঙ্খিত মানে? - এই প্রশ্নটাই করা হয়েছিল সিডন্সকে। উত্তরে তিনি জানালেন, আশরাফুল আসলে তার ভাবনার মূল অংশে নেই। তিনি ভাবছেন দলের অন্য কজন সম্ভাব্য ম্যাচ উইনারকে নিয়ে, "আমার কাছে এই মুহুর্তে আশরাফুল ছাড়াও আরো ১৪ জন খেলোয়াড় আছে। সবাই হয়তো আশরাফুলকে নিয়ে বেশি ভাবছে। কিন্তু আমি ভাবছি অন্যদের কথাও। সাকিব, তামিম, মেহরাব- বাংলাদেশকে কাঙ্খিত মানে ওরাও তো পৌঁছে দিতে পারে।" "আশরাফুল সহজে ভেঙ্গে পড়ার পাত্র নয়। যখন সে ভালো খেলে তখন খুবই ভালো। উচ্চতা কম বলে শর্ট পিচ বলে ওর একটু সমস্যা হয়। এটা সবাইকে বুঝতে হবে। আমাদেরকে দ্রুতই এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। তবে আশরাফুল এজন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছে।" ব্লুমফন্টেইন টেস্ট চারদিনে শেষ হয়ে গেলেও বাংলাদেশ দল এই শহর ছাড়ছে পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সোমবার। ২৬ নভেম্বর থেকে প্রিটোরিয়ার সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্ট তারা খেলবেন জোহানেসবার্গ থেকে আসা-যাওয়া করে। তার আগে রোববার শুধু আশরাফুলই নন, আউটস্যুরেন্স ওভালে হাড়ভাঙ্গা খাঁটুনি খেটেছেন অন্য ক্রিকেটাররাও। সহজ একটা জয়ের পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা না হয় উইকএন্ডের ছুটিতে যে যার বাড়ীতে চলে যেতে পারেন। কিন্তু আশরাফুলদের সেই উপায় কই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.