২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আরেকটি ইনিংস পরাজয়

বাংলাদেশের ব্যাটসম্যানদের আরেকটি ব্যর্থতার কাহিনী হয়েই থাকলো ব্লুমফন্টেইন টেস্ট। শনিবার চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতির আগেই ১৫৯ রানে অলআউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ও ১২৯ রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। ৫৬ টেস্টে বাংলাদেশের এটা ৩২তম ইনিংস পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ব্লুমফন্টেইন, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ব্যাটসম্যানদের আরেকটি ব্যর্থতার কাহিনী হয়েই থাকলো ব্লুমফন্টেইন টেস্ট। শনিবার চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতির আগেই ১৫৯ রানে অলআউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার কাছে এক ইনিংস ও ১২৯ রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। ৫৬ টেস্টে বাংলাদেশের এটা ৩২তম ইনিংস পরাজয়। শুক্রবার বজ্র-বৃষ্টির কারণে মধ্যাহ্ন-বিরতির পর আর খেলা হতে পারেনি। তাই শনিবার খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে। এবং খেলা শুরু হতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেরও সূচনা! ৩ উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের পতনের সূত্রপাত অধিনায়কের মাধ্যমে। মাখায়া এনটিনির করা দিনের অষ্টম ওভারে গালিতে নিল ম্যাকেঞ্জির হাতে ক্যাচ তুলে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল (১৩)। ডেল স্টেইনের করা পরের ওভারেই সাকিব আল হাসান (০) কট বিহাইন্ড। এবং তার পরের ওভারে মুশফিকুর রহিমও (০) আউট! এনটিনিকে কাভারে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন মেহরাব জুনিয়র। কিন্তু অ্যাশওয়েল প্রিন্সের দুর্দান্ত ফিল্ডিং মুশফিককে ক্রিজে পৌঁছাতে দেয়নি। ১০ বল ও ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন হতভম্ব, বিভ্রান্ত,হতবিহ্বল। সেই বিভ্রান্তি বা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই ফিরে আসতে হয়েছে নাঈম ইসলামকে। মাত্র ৩ রান করে স্টেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন এক শ'র কমে গুটিয়ে যাওয়ার আশঙ্কার সামনে। শেষ পর্যন্ত সেটা হয়নি। কিন্তু স্কোরবোর্ডে আর ১৬ রান যোগ হতেই আবারো আঘাত হেনেছেন স্টেইন। এবার তিনি বোল্ড করেছেন মাশরাফি বিন মর্তুজাকে (৬)। তারপরই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা জুটিটার জন্ম। প্রথম ইনিংসে শাহাদাত হোসেনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েছিলেন মুশফিক। এবার মেহরাবকে সঙ্গ দিলেন শাহাদাত। নবম উইকেটে দু জনের ৪৪ রানের জুটির জন্যই দেড় শ' পেরিয়েছে বাংলাদেশের সংগ্রহ। এই জুটিরও ভাঙ্গন স্টেইনের মাধ্যমে। ৩ বাউন্ডারিতে ১৬ রান করা শাহাদাতের স্টাম্প এলোমেলো করে দিয়ে ইনিংসে নবম বারের মতো ৫ উইকেট শিকারের আনন্দে মেতে উঠেছেন সা