২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ফাইনালেই মীমাংসা হচ্ছে আইসিএলের

প্রথম ফাইনালে হারলেও দ্বিতীয় ফাইনালে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ হিরোজ। অনেক নাটকীয়তার পর শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শনিবার তারা ৮ রানে হারিয়েছে লাহোর বাদশাহসকে। আর তাই ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলের দ্বিতীয় আসরের শিরোপা নির্ধারিত হচ্ছে সোমবারের তৃতীয় ফাইনালেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ফাইনালে হারলেও দ্বিতীয় ফাইনালে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে হায়দরাবাদ হিরোজ। অনেক নাটকীয়তার পর শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শনিবার তারা ৮ রানে হারিয়েছে লাহোর বাদশাহসকে। আর তাই ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলের দ্বিতীয় আসরের শিরোপা নির্ধারিত হচ্ছে সোমবারের তৃতীয় ফাইনালেই। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার জিমি মা'রের ৫৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে হিরোজরা তুলেছিল ৭ উইকেটে ১৫৮ রান। জবাব দিতে নেমে শহিদ ইউসুফের ৫২ রানের পরও এক পর্যায়ে ১০২ রানেই আট উইকেট হারিয়ে বসে বাদশাহস। নবম উইকেটে সাকলায়েন মুশতাক আর মোহাম্মদ সামির ৩০ রানের জুটি প্রাণ ফিরিয়ে আনে ম্যাচে। ১৪ বলে প্রয়োজন ২৭ রান, এমন অবস্থায় মোহাম্মদ আউট জন্ম দেয় আরেক নাটকীয়তার। সামির উড়িয়ে মারা বল লংঅফ বাউন্ডারি লাইনে অসাধারণ এক ক্যাচে তালুবন্দী করেন জাস্টিন কেম্প, কিন্তু শূন্যে ভেসে ক্যাচ নেওয়ার পর তিনি বাউন্ডারি লাইন স্পর্শ করেছেন কি না, এ নিয়ে লাহোরের সংশয়ে মিনিট পাঁচেক বন্ধ রাখতে হয় খেলা। শেষ পর্যন্ত অধিনায়ক ইনজামামের হস্তক্ষেপে আবার খেলা শুরু হয়, কিন্তু পাঁচ বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান শহিদ নাজিররান আউট হয়ে গেলে ইনজামামের দল অলআউট হয়ে যায় ১৫০ রানে। সাকলায়েন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২২ রান নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৫২ ঘ.