২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টেস্টে খেলতে পারছেন না গম্ভীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন না ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। চার টেস্টের এই সিরিজের প্রথম তিন টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করা গম্ভীরকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে যে রায় দিয়েছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড, তার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর আপিল খারিজ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 07:11 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

নাগপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন না ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। চার টেস্টের এই সিরিজের প্রথম তিন টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করা গম্ভীরকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে যে রায় দিয়েছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড, তার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর আপিল খারিজ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র আপিল কমিশনার জাস্টিস অ্যালবি সাচস মঙ্গলবার জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, আপিল কমিশনারের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা মেনে নিতেই হবে। কিন্তু বিসিসিআই এতে খুশি নয় মোটেই। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া নাগপুর টেস্টে গম্ভীরের বিকল্প হিসেবে তামিলনাড়