২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি একাডেমির কোচ হচ্ছেন সেলিম মালিক!

মাস খানেক আগেও ক্রিকেট থেকে নির্বাসনেই ছিলেন তিনি। গত মাসে আদালতের রায়ে আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সেলিম মালিক এবার ক্রিকেটে ফিরছেন, একেবারে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হয়ে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

করাচি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাস খানেক আগেও ক্রিকেট থেকে নির্বাসনেই ছিলেন তিনি। গত মাসে আদালতের রায়ে আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সেলিম মালিক এবার ক্রিকেটে ফিরছেন, একেবারে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ হয়ে! ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হওয়া পাকিস্তানের এই সাবেক অধিনায়ক মঙ্গলবার নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এই খবর। লাহোরে সাংবাদিকদের তিনি বলেছেন, "বোর্ড (পাকিস্তান ক্রিকেট বোর্ড) আমার কাছে জানতে চেয়েছে জাতীয় একাডেমির প্রধান কোচ হতে রাজি আছি কি না, আমিও তাদের জানিয়েছি আমার সম্মতির কথা।" সে সঙ্গে যোগ করেছেন, "যে ক্রিকেট আমাকে এত কিছু দিয়েছে, আমি সেই খেলার সঙ্গে আবার জড়াতে মুখিয়ে আছি। আর এই পদে থাকলে আমি তরুণদের শেখাতে পারবো আমার অভিজ্ঞতা থেকে।" বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পিসিবির একজন কর্মকর্তা। তবে তিনি জানিয়েছেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, কেবল পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে কিছু আলোচনা হয়েছে মালিকের