২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আইসিএল-এ ইউসুফ

ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএলের সঙ্গে একটা আইনি লড়াই এখনো ঝুলে আছে তার। তবে সেই লড়াইটা বোধ হয় আর করতে হচ্ছে না, কারণ মোহাম্মদ ইউসুফ আবার যোগ দিচ্ছেন আইসিএলে। আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়ার দিন, সোমবারেই তিনি উড়ে গেছেন ভারতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

করাচি, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএলের সঙ্গে একটা আইনি লড়াই এখনো ঝুলে আছে তার। তবে সেই লড়াইটা বোধ হয় আর করতে হচ্ছে না, কারণ মোহাম্মদ ইউসুফ আবার যোগ দিচ্ছেন আইসিএলে। আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়ার দিন, সোমবারেই তিনি উড়ে গেছেন ভারতে। "সে যে ভারতে যাচ্ছে এটাই আমাদের জানায়নি। আমরা এটা শুনেছি দু ঘণ্টা পর। বাসায় ফোন করা হলে তার স্ত্রী নিশ্চিত করেছে আইসিএলে খেলার জন্যই ভারতে গেছে সে"