২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় কুম্বলে

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের সঙ্গে তার অনেক সুখস্মৃতি জড়িয়ে। ভারতের রাজধানীর টেস্ট ভেন্যুতে তার ঈর্ষণীয় সাফল্য, সেখানে দলের অনেক জয়ের তিনি নায়ক। '৯৯তে এখানেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জিম লেকারের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসাবে ইনিংসে ১০ উইকেট নেয়ার অনন্য কৃতিত্বটি গড়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

নয়াদিল্লী, ২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের সঙ্গে তার অনেক সুখস্মৃতি জড়িয়ে। ভারতের রাজধানীর টেস্ট ভেন্যুতে তার ঈর্ষণীয় সাফল্য, সেখানে দলের অনেক জয়ের তিনি নায়ক। '৯৯তে এখানেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের জিম লেকারের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসাবে ইনিংসে ১০ উইকেট নেয়ার অনন্য কৃতিত্বটি গড়েছিলেন। কাকতালীয়ভাবে রোববার সেই কোটলাতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেটে যার নাম শুধু সফল স্পিনার হিসাবেই নয়, দুর্দান্ত এক 'টিমম্যান' হিসাবেও লেখা থাকবে স্বর্ণাক্ষরে। লেগস্পিনার হলেও ক্যারিয়ারের শুরু থেকে একটা সমালোচনার সঙ্গে লড়াই করতে হয়েছে কুম্বলেকে। তার বল নাকি তেমন ঘোরে না! অথচ নিন্দুকদের মুখে ছাই দিয়ে সেই বেশি-টার্ন-করাতে-ব্যর্থ স্পিনারই টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। মুরালি-ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট, গড় ২৯.৬৫, সেরা বোলিং ৭৪ রানে ১০ উইকেট (পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে), ইনিংসে ৫ উইকেট ৩৫ বার, ম্যাচে ১০ উইকেট ৮ বার ---- টেস্ট ক্রিকেটে বোলার কুম্বলের পরিসংখ্যান নিঃসন্দেহে দারুণ উজ্জ্বল। গত বছর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে একটা সেঞ্চুরিও আছে তার। দেশের মাটিতে ভারতের কত জয় যে তার মাধ্যমে রচিত সেই হিসাব করাই মুশকিল! ওয়ানডেতে অবশ্য অত সাফল্য পাননি। ২৭১ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৩৭টি। তবে ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স নিঃসন্দেহে চমক জাগানো। ১৯৯৩তে হিরো কাপের ফাইনালে মাত্র ১২ রানে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছিলেন তিনিই। শুধু 'ম্যাচ উইনার' বা দুর্দান্ত পারফরমার নয়, 'টিমম্যান' হিসাবেও কুম্বলে অসাধারণ। কয়েক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাথায় বলের আঘাত পেলেও পরদিন ব্যান্ডেজ বেঁধে বল করতে নেমে গিয়েছিলেন তিনি। দিল্লীতে জীবনের শেষ টেস্টেও আঙুলের ইনজুরিতে পড়ে ১১টি সেলাই নিয়ে বল করেছেন। র্দীর্ঘ ১৮ বছর ধরে ভারতের বোলিং আক্রমণের অন্যতম শানিত অস্ত্রকে প্রাণখুলে সম্মান জানাতে ভুল হয়নি সতীর্থ-প্রতিপক্ষ কারোরই। রোববার চা-বিরতির পর শেষ বার যখন মাঠে নামছেন তখন সতীর্থরা 'গার্ড অব অনার' দিয়েছেন কুম্বলেকে। তার প্রিয় মাঠ কোটলার দর্শকরাও উঠে দাঁড়িয়ে করতালিতে জানিয়েছে সম্মান। ম্যাচশেষে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও হাতে হাত মিলিয়ে বিদায় সম্ভাষণ জানিয়েছেন ক্রিকেট মাঠের অদম্য যোদ্ধাকে। সুদীর্ঘ ক্যারিয়ারে অজস্র সাফল্য পেলেও ইদানিং কেমন যেন নি