জোহানেসবার্গ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চিরপরিচিত ট্রাফিক জ্যামই বাংলাদেশ দলকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় ! দু ঘন্টা জ্যাম ঠেলে হোটেলে পৌঁছে তারা শুয়ে-বসে কাটিয়েছে প্রথম দিন। আর এভাবেই শুরু হয়েছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর, যেখানে বাংলাদেশ দুটো টেস্ট, তিনটা ওয়ানডে এবং একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
অলিভার টাম্বো এয়ারপোর্টে সকালে প্রবাসী বাংলাদেশীরা ভিড় জমায়নি। একটি প্ল্যাকার্ড ও সামান্য হাততালির মধ্যে দিয়ে একেবারে নির্বিঘে
bdnews24