২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজের সব পুরষ্কার নিয়ে গেলেন ভেট্টোরি

চার বছর আগে বাংলাদেশে দুই টেস্টের সিরিজে থেকে উইকেটের (২০) ঝুলি ভরে দেশে ফিরেছিলেন ডেনিয়েল ভেট্টোরি। এবার ফিরছেন তার চেয়েও বেশি কিছু নিয়ে। বুধবার রাত ১২টায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় নিউজিল্যান্ড অধিনায়কের সঙ্গী হচ্ছে টেস্ট সিরিজের যাবতীয় পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চার বছর আগে বাংলাদেশে দুই টেস্টের সিরিজে থেকে উইকেটের (২০) ঝুলি ভরে দেশে ফিরেছিলেন ডেনিয়েল ভেট্টোরি। এবার ফিরছেন তার চেয়েও বেশি কিছু নিয়ে। বুধবার রাত ১২টায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় নিউজিল্যান্ড অধিনায়কের সঙ্গী হচ্ছে টেস্ট সিরিজের যাবতীয় পুরস্কার। চট্টগ্রামে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট। এরসঙ্গে ব্যাট হাতে দুই ইনিংসেই ফিফটি হারতে হারতে জিতে যাওয়া টেস্টের ম্যাচ সেরা বানিয়েছিল তাকে। ঢাকা টেস্টেও ৫ উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দি ম্যাচ এবং সেই সঙ্গে সিরিজ সেরা খেলোয়াড়ও। তবুও ব্যক্তিগত এসব প্রাপ্তির ভিড় থেকে তার মনে দলের সাফল্যই উঁকি দিচ্ছে বেশি, "আমরা জয়ের জন্যই এখানে এসেছিলাম। সেই লক্ষ্য অর্জিত হওয়ায় আমি সন্তুষ্ট। সামগ্রিকভাবে আমরা প্রমাণ করতে পেরেছি যে দল হিসেবে আমরাই শ্রেয়তর ছিলাম।" কিন্তু ওয়ানডে সিরিজে তো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যও ছিল তাদের। আর তা করতে পারলে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারেও উঠে যেত তারা। এই না পাওয়ার কথা তুলেও ভেট্টোরির বেদনা জাগানো গেল না, "প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল। আমাদের প্রস্তুতিও খুব ভালো ছিল না। তাছাড়া ওই ম্যাচটায় আমাদের পারফরম্যান্সও খুব বাজে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। তাদের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার বিষয়টা বাদ দিলে আমাদের প্রায় সব লক্ষ্যই অর্জিত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.