২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরামের জন্য সুখবর

পিঠে ব্যথা নিয়ে সফর শেষ না করেই দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক জ্যাকব ওরাম। কিন্তু ডাক্তারি পরীক্ষার পর দেখা যাচ্ছে তার চোটটা মোটেই মারাত্মক কিছু নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ওয়েলিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিঠে ব্যথা নিয়ে সফর শেষ না করেই দেশে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ের নায়ক জ্যাকব ওরাম। কিন্তু ডাক্তারি পরীক্ষার পর দেখা যাচ্ছে তার চোটটা মোটেই মারাত্মক কিছু নয়। বাংলাদেশ থেকে ফিরে গিয়ে ক্রাইস্টচার্চের একটি হাসপাতালে পিঠের স্ক্যান করিয়েছেন দীর্ঘদেহী এই অলরাউন্ডার। মঙ্গলবারের ওই পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন, বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে। "ইনজুরিটা কেবলই কোমল একটা মাংসপেশিতে, জেনে স্বস্তি পাওয়ারই কথা"