নয়াদিল্লী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহালি টেস্টে তরুণ লেগস্পিনার অমিত মিশ্রর সাফল্য সমস্যায় ফেলে দিয়েছিল ভারতের নির্বাচকদের। সেই সমস্যার একটা সমাধান হয়তো হয়েই যাচ্ছে, যদিও ভারতের সমর্থকরা এমন সমাধান চাইবেন না মোটেই। গোড়ালির ইনজুরিতে পড়েছেন অফস্পিনার হরভজন সিং, কোচ গ্যারি কারস্টেন জানিয়েছেন বুধবার থেকে শুরু হতে যাওয়া দিল্লী টেস্টে তার খেলা অনিশ্চিত!
হরভজনকে নিয়ে অবশ্য সমস্যা ছিল না। অমিত মিশ্রর সাফল্যের পর কথা উঠেছিল অধিনায়ক অনিল কুম্বলেকে নিয়েই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় একবার ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন, কিন্তু তার সা
bdnews24