ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিরাম বৃষ্টির জন্য ঢাকা টেস্টের দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা হয়েছে।
আবহাওয়ার কারণে খেলা হওয়া নিয়ে সংশয় ছিল। আশঙ্কা সত্যি প্রমাণ করে রোববার শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারেনি।
দুপুর ১২টায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ রেফারি ও আম্পায়ররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আবহাওয়ার এখন যা অবস্থা তাতে তৃতীয় দিনও এই টেস্ট মাঠে গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
আরও দিনদুয়েক আবহাওয়া এরকমই থাকতে পারে বলে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএল/এসকে/১২৩৬ঘ.
bdnews24