২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার হয়ে লড়ছেন ক্লার্ক আর হ্যাডিন

ভারতের ৫১৬ রানের চ্যালেঞ্জটা কি নিতে যাচ্ছিল অস্ট্রেলিয়া! ম্যাথ্যু হেইডেন এবং সাইমন ক্যাটিচ ৭ ওভারে ৪৯ রান তুলে সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তারপর হরভজন সিং আর ইশান্ত শর্মার রুদ্রমূর্তির সামনে হঠাৎ করেই যেন পথ হারিয়ে বসেছে অস্ট্রেলিয়ানরা। মাত্র ৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে তাদের আবার পথে ফেরানোর চেষ্টা করছেন মাইকেল ক্লার্ক আর ব্র্যাড হ্যাডিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

মোহালি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ৫১৬ রানের চ্যালেঞ্জটা কি নিতে যাচ্ছিল অস্ট্রেলিয়া! ম্যাথ্যু হেইডেন এবং সাইমন ক্যাটিচ ৭ ওভারে ৪৯ রান তুলে সেরকম কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তারপর হরভজন সিং আর ইশান্ত শর্মার রুদ্রমূর্তির সামনে হঠাৎ করেই যেন পথ হারিয়ে বসেছে অস্ট্রেলিয়ানরা। মাত্র ৯ রানের মধ্যে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে তাদের আবার পথে ফেরানোর চেষ্টা করছেন মাইকেল ক্লার্ক আর ব্র্যাড হ্যাডিন। মোহালি টেস্টের চতুর্থ দিনশেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর পাঁচ উইকেটে ১৪১, জিততে হলে এখনো প্রয়োজন রান। অন্য দিকে পাঁচ উইকেট তুলে নেওয়ার জন্য ভারতীয় বোলারদের হাতে আছে পুরো একটা দিন। চা-বিরতির ঠিক আগের ওভারে দুই ওপেনার হেইডেন এবং ক্যাটিচকে ফিরিয়ে দিয়ে ঝড়টা শুরু করেছেন হরভজনই। এলবিডব্লু হওয়ার আগে হেইডেন করেছেন ২৯, আর টেন্ডুলকারের ক্যাচ পরিণত হওয়া ক্যাটিচের রান ছিল ২০। বিরতির পর ফিরেই আরেকটি আঘাত হেনেছেন 'ভাজ্জি'