২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের দ্বারপ্রান্তে রাজশাহী

চট্টগ্রামকে ফলোঅন করিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২০৭ রান করে চট্টগ্রাম এখন লড়ছে ইনিংস পরাজয় এড়ানোর জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:56 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চট্টগ্রামকে ফলোঅন করিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২০৭ রান করে চট্টগ্রাম এখন লড়ছে ইনিংস পরাজয় এড়ানোর জন্য। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম দ্বিতীয় রাউন্ডে তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ৫৪ রান নিয়ে। তবে রাজশাহীর সোহরাওয়ার্দী শুভর স্পিন ঘূর্ণির মুখে মাত্র ১২০ রানেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। এই বাঁহাতি স্পিনার ৩৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ফলোঅনে পড়ে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে অবশ্য তুলনামূলক ভাল খেলে। তারপরও দিনশেষে সংগ্রহ ৭ উইকেটে ২০৭, মানে ইনিংস পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরো ১১১ রানের। গাজী সালাউদ্দিন ৭৮ রান এবং ফয়সাল হোসেন ৪৭ রান করেছেন। তারিক আহমেদ ৪৯ রান এবং ইউনুস ১ রান নিয়ে ব্যাটিং করছেন। রাজশাহীর ফরাহাদ হোসেন ৭২ রানে ৪ উইকেটে নিয়েছেন। এর আগে রাজশাহী ৯ উইকেটে ৪৩৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। ওদিকে সিলেটে বিপদে আছে স্বাগতিকরা। প্রতিপক্ষ ঢাকা মঙ্গলবার আর ১৬৯ রান করলেই ম্যাচ জিতে যাবে। ২০৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তারা কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তার আগে ঢাকার স্পিনার ইলিয়াস সানির তাণ্ডবে অবিশ্বাস্যভাবে সিলেটের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। সানি ২৮ রানে ৬ উইকেট নিয়ে ধ্বস নামিয়েছেন সিলেটের ব্যাটিং লাইন-আপে। এর আগে ঢাকার প্রথম ইনিংস শেষ হয় ২৫৪ রানে। আর সিলেট প্রথম ইনিংসে করেছিল ৩৪৩ রান। নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে খেলা বরিশালই সুবিধাজনক অবস্থানে আছে খুলনার বিপক্ষে। তারা ২৪৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে। আগের দিনের বিনা উইকেটে রান নিয়ে খেলতে নেমে বারিশাল ৯ উইকেটে ১৬৯ রান তুলেছে। খুলনার রবিউল ইসলাম ও মুরাদ খান ৩টি করে উইকেট নিয়েছেন। তার আগে বরিশালের ২৮৮ রানের প্রথম ইনিংসের জবাবে খুলনার প্রথম ইনিংস শেষ হয়েছিল ২১০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.