চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিততে হলে ইতিহাস গড়তে হবে, এমন অবস্থায় ব্যাট করতে নেমে ইতিহাস গড়ার প্রত্যয়ই যেন দেখালেন অ্যারন রেডমন্ড। ক্যারিয়ারের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা এই ডানহাতির অপরাজিত ৬২ রানের ইনিংসটাই চতুর্থ দিনশেষে হতাশায় পোড়াচ্ছে বাংলাদেশকে। জয়ের জন্য ৩১৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড তুলেছে ২ উইকেটে ১৪৫ রান। শেষ দিনে জয়ের জন্য আরো ১৭২ রান চাই সফরকারীদের, আর স্বাগতিকদের চাই আটটি উইকেট।
প্রথম উইকেটে জেমি হাউকে নিয়ে পড়েছিল ৫৬ আর দ্বিতীয় উইকেটে জেসি রাইডারকে নিয়ে ৯০ রানের দুটি জুটি গড়েছেন রেডমন্ড। ৩৬ রান করা জেমি হাউকে বোল্ড করে রাজ্জাক বাংলাদেশকে এনে দিলেও দ্বিতীয় উইকেট জুটিটাই আসলে ম্যাচে ফিরিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশি বোলারদের হতাশায় পোড়ানো এই জুটিটা শেষ পর্যন্ত ভেঙেছে রাইডারের রান আউটে
bdnews24