২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার 'বডিলাইন'-এর কোনো আশঙ্কাই নেই বাংলাদেশের

বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টের কথা কতটা মনে আছে? মাশরাফি বিন মর্তুজার মনে আছে বটে, তবে সেই স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টাও আছে, "এর আগের টেস্টের কথাই মনে আছে বেশি।" সেটাই খুব স্বাভাবিক। গত ফেব্র"য়ারি-মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজটা যে বাংলাদেশ দলের উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে! ঢাকায় প্রথম টেস্টে প্রোটিয়াদের চেপে ধরার পর চট্টগ্রামে এসে মোহাম্মদ আশরাফুলরা টেস্ট ক্রিকেটের রুদ্র রূপটাই শুধু দেখেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টের কথা কতটা মনে আছে? মাশরাফি বিন মর্তুজার মনে আছে বটে, তবে সেই স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টাও আছে, "এর আগের টেস্টের কথাই মনে আছে বেশি।" সেটাই খুব স্বাভাবিক। গত ফেব্র"য়ারি-মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজটা যে বাংলাদেশ দলের উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে! ঢাকায় প্রথম টেস্টে প্রোটিয়াদের চেপে ধরার পর চট্টগ্রামে এসে মোহাম্মদ আশরাফুলরা টেস্ট ক্রিকেটের রুদ্র রূপটাই শুধু দেখেছিলেন। ওই টেস্টে বাংলাদেশের এগারো বাঙ্গালী মিলে বিসর্জন দিয়েছিলেন দুই বাঙ্গালীর বিশ্বরেকর্ড। ভিনু মানকড়-পঙ্কজ রায়ের ৫২ বছরের পুরনো ওপেনিং পার্টনারশিপের বিশ্বরেকর্ড (৪১৩ রান) ভাঙ্গা জুটি (৪১৫ রান) গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি। দু'জনেরই ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের বোলারদের হতাশা চরমে পৌঁছেছিল। ৭ উইকেটে ৫৮৩ রান তুলে নিজেদের একমাত্র ইনিংস ঘোষণা করা প্রোটিয়ারা টেস্টটি জিতেছিল ইনিংস ও ২০৫ রানে। অথচ তার আগের টেস্টেই ব্যবধানটা ছিল মাত্র ৫ উইকেটের। সেখানে বাংলাদেশের সামনে জেতার সম্ভাবনাও উঁকি দিয়েছিল কয়েকবার। বিশেষ করে শাহাদাত হোসেনের (৬/২৭) বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে (বাংলাদেশ ১৯২ ও দক্ষিণ আফ্রিকা ১৭০) লিড নেওয়ার পর। ৭ মাস পর আবার টেস্ট খেলতে নামার আগে এরকম সুখস্মৃতিকেই যে কেউ সঙ্গী করতে চাইবেন, মাশরাফিও তা-ই চাইছেন। এর আগের টেস্টের কথা ভুলতে চাওয়ার আসল কারণটাই তো এখনো বলা হয়নি। জ্যাক কালিসের বাউন্সারে ডান চোখে ক্ষত নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল আফতাব আহমেদকে। তাতে অন্য ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে চোট লেগেছিল ভীষণ। আর শর্ট বল খেলার দূর্বলতায় মাখায়া এনটিনি-ডেইল স্টেইন- মরনে মরকেলদের একের পর এক বাউন্সার তাদের কাছে হয়ে উঠেছিল মারণাস্ত্র। 'বডিলাইন' আতঙ্কের পার্শ