২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট ব্যাটসম্যান নিয়ে নামবে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শুক্রবার থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ জানিয়ে দেওয়া হয়েছে। ১৩ জনের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার সৈয়দ রাসেল আর মাহবুবুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 07:49 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শুক্রবার থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ জানিয়ে দেওয়া হয়েছে। ১৩ জনের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার সৈয়দ রাসেল আর মাহবুবুল আলম। এর অর্থ, বাংলাদেশ দুজন পেসারসহ মাত্র তিনজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে নামছে এই ম্যাচ। নতুন বলের দুই বোলার মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাৎ হোসেন, আর বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের সঙ্গে বোলিংয়ের দায়িত্ব ভাগাভাগি করতে হবে 'অলরাউন্ডার' সাকিব আল হাসান আর নাইম ইসলামকে। একান্ত প্রয়োজনে আরো থাকবে রাজিন সালেহ আর মেহরাব হোসেন জুনিয়রের স্পিন। চট্টগ্রামের উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন, এই ভাবনা থেকে স্পিন বিভাগকে 'শক্তিশালী' করতেই তৃতীয় পেসার নেওয়ার চিন্তা বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলা নাইম ইসলামের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে। বাংলাদেশের ৫৪ তম টেস্ট ম্যাচে ৫১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হচ্ছেন তিনি। বাংলাদেশ দলে যারা খেলবেন : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, সাকিব আল হাসান, নাইম ইসলাম, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক ও শাহাদাৎ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১২৪৮ ঘ.