ব্যাঙ্গালোর, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারো পারলেন না শচীন টেন্ডুলকার। ব্রায়ান লারার রেকর্ডটাকে যখন হাতের মুঠোয় মনে হচ্ছিল, ঠিক তখনই আউট হয়ে গেলেন তিনি। তার ওই আউট ব্যাঙ্গালোর টেস্টের শেষ দিনে নাটকীয়তা জমিয়ে তুলেছিল, কিন্তু তাতে বাধ সেধেছে আলোর স্বল্পতা। সেই আলোর স্বল্পতা এবং তার সঙ্গে লক্ষণ-সৌরভের দৃঢ়তায় ম্যাচটা বাঁচিয়ে ফেলেছে ভারত। ৪ উইকেটে ১৪৮ অবস্থায় বন্ধ হয়েছিল খেলা, কিছুক্ষণ পর আবার শুরু হলেও বাকি সময়ে আর কোনো ক্ষতি হতে না দিয়ে লক্ষণ- সৌরভ স্কোরটা নিয়ে যান ৪ উইকেটে ১৭৭এ। এরপর ড্র মেনে নিতে আর আপত্তি করার সুযোগ ছিল না পন্টিংয়েরও।
এর আগে সকালে আগের দিনের ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া আর মাত্র ৫ ওভার ব্যাট করেই ইনিংস ঘোষণা করে দিয়েছে ৬ উইকেটে ২২৮ রান তুলে। চার টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক ভারতের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন দারুণ এক চ্যালেঞ্জ
bdnews24