ঢাকা, ৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই কিছুদিন আগেও তারা জাতীয় দলের বিবেচনায় একরকম ছিলেনই না। তবে আইসিএলের ধাক্কা আবার বেশ কয়েকজন পুরনো ক্রিকেটারকে ফিরিয়ে এনেছে জাতীয় দলের সীমানায়। এই পুরনোদের সঙ্গে নতুনদের নিয়েই নির্বাচকরা গড়েছেন বিসিবি একাদশ, যেটি মঙ্গলবার (৭ অক্টোবর) নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে একদিনের প্রস্তুতি ম্যাচ। এই সফরে কিউইদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন রাজিন সালেহ। দীর্ঘদিন যিনি নির্বাচকদের বিবেচনায় একদমই ছিলেন না।
ছিলেন না নাফিস ইকবাল, তুষার ইমরান এবং এনামুল হক জুনিয়ররাও। এদের সঙ্গে ১২ জনের বিসিবি দলে আছেন ইমরুল কায়েস এবং শামসুর রহমান শুভদের মতো একেবারে নতুনরাও। যারা স
bdnews24