২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগেইনের ভারত সফর শেষ

এমনিতেই অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ একেবারে অনভিজ্ঞ। তার ওপরে ব্রাইস ম্যাকগেইনের অনুপস্থিতি রিকি পন্টিংয়ের দলের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। কাঁধের চোটের জন্য এই লেগস্পিনারের ভারত সফর শেষ। ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

মুম্বাই, ৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতেই অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ একেবারে অনভিজ্ঞ। তার ওপরে ব্রাইস ম্যাকগেইনের অনুপস্থিতি রিকি পন্টিংয়ের দলের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। কাঁধের চোটের জন্য এই লেগস্পিনারের ভারত সফর শেষ। ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। গত মাসে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ভারত সফরের সময়ই কাঁধে ব্যথা পেয়েছিলেন ম্যাকগেইন। তবে তারপরও আসন্ন চার টেস্টের সিরিজে তাকে দলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কিন্তু খুব শিগগিরি সেই চোট থেকে সেরা ওঠার কোনো সম্ভাবনা না থাকায় তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্ট। ম্যাকগেইনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলে আর মাত্র এক জন স্পেশালিস্ট স্পিনারই রইলো। তিনি অফস্পিনার জেসন ক্রেইজা। অস্ট্রেলিয়া অবশ্য ইতিমধ্যেই ম্যাকগেইনের বদলে আরেক জনকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২২ঘ.