২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে শোয়েব বাদ

ফিটনেসের সমস্যা আর বিতর্ক তার নিত্য সঙ্গী। শুক্রবারের মিটিংয়ে অবশ্য শোয়েব আখতারের বিতর্কিত কাণ্ড নিয়ে নতুন করে কিছু বলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। তবে 'পিন্ডি এক্সপ্রেস'-এর ইদানিংকার পারফরম্যান্স আর ফিটনেস সমস্যায় তারা বেশ বিরক্ত। আর তাই এই ফাস্ট বোলারকে পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আরেক ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও ওপেনার ইমরান নাজিরেরও জায়গা হয়নি কেন্দ্রীয় চুক্তির তালিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

করাচি, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিটনেসের সমস্যা আর বিতর্ক তার নিত্য সঙ্গী। শুক্রবারের মিটিংয়ে অবশ্য শোয়েব আখতারের বিতর্কিত কাণ্ড নিয়ে নতুন করে কিছু বলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। তবে 'পিন্ডি এক্সপ্রেস'-এর ইদানিংকার পারফরম্যান্স আর ফিটনেস সমস্যায় তারা বেশ বিরক্ত। আর তাই এই ফাস্ট বোলারকে পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আরেক ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও ওপেনার ইমরান নাজিরেরও জায়গা হয়নি কেন্দ্রীয় চুক্তির তালিকায়। তাই বলে সব আশা শেষ হয়ে যায়নি শোয়েবদের। পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ জানিয়েছেন, "যে সব খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি তাদেরকে বিশেষ ভাতা দেয়া হবে। তারা শর্ত পালন এবং ভালো ফর্মের প্রমাণ রাখতে পারলে এক বছর পর দলে ফিরতেও পারে।" নাসিম আশরাফের কথা অনুযায়ী আগামী এক বছর শোয়েবের জাতীয় দলে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার পরের মন্তব্যই শোয়েবদের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক, "কেন্দ্রীয় চুক্তি তালিকায় না থাকার অর্থ এই নয় যে সে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য বিবেচিত হবে না। নির্বাচকরা যে কোনো খেলোয়াড়কে বিবেচনা করতে পারেন।" ২০০৫ সালে কেন্দ্রীয় চুক্তির নিয়ম প্রবর্তন হওয়ার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য সবচেয়ে সম্মানজনক চুক্তির এই তালিকায় ছিলেন শোয়েব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.