২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বল টার্ন না করিয়েও ৬০০ উইকেট!

মাহেন্দ্রক্ষণের ঠিক আগে একটু নাটকীয়তার জন্ম। অ্যান্ড্রু সাইমন্ডসের ব্যাটে লেগে বল উইকেট কিপার মহেন্দ্র ধোনির গ্লাভস স্পর্শ করেছে ঠিকই, কিন্তু ধোনি বলটা গ্লাভসে জমাতে পারেননি। কিন্তু স্লিপে দাঁড়ানো রাহুল দ্রাবিড় দৌড়ে গিয়ে বলটা মুঠোবন্দী করতে ভুল করেননি। ভারতের ফিল্ডারদের সমস্বরে আবেদন আর আম্পায়ারের তর্জনি উত্তোলনের মাধ্যমে জন্ম হলো এক ইতিহাসের। যে ইতিহাস অনিল কুম্বলের টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

পার্থ, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাহেন্দ্রক্ষণের ঠিক আগে একটু নাটকীয়তার জন্ম। অ্যান্ড্রু সাইমন্ডসের ব্যাটে লেগে বল উইকেট কিপার মহেন্দ্র ধোনির গ্লাভস স্পর্শ করেছে ঠিকই, কিন্তু ধোনি বলটা গ্লাভসে জমাতে পারেননি। কিন্তু স্লিপে দাঁড়ানো রাহুল দ্রাবিড় দৌড়ে গিয়ে বলটা মুঠোবন্দী করতে ভুল করেননি। ভারতের ফিল্ডারদের সমস্বরে আবেদন আর আম্পায়ারের তর্জনি উত্তোলনের মাধ্যমে জন্ম হলো এক ইতিহাসের। যে ইতিহাস অনিল কুম্বলের টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর মর্যাদাপূর্ণ 'সিক্স হান্ড্রেড ক্লাব'-এর তিনি মাত্র তৃতীয় সদস্য। অথচ ক্যারিয়ার জুড়ে একটা অপবাদ সব সময়ই শুনতে হয়েছে তাকে, "কুম্বলের বল তো টার্নই করে না!" সেই টার্ন করাতে না পারা স্পিনার এত বড় এক অর্জনের পরও স্বভাবসুলভ বিনয়ী ভঙ্গিতে বলেছেন, "এটা আমার জন্য বিশাল ব্যাপার। শুরুর সময়ে আমি এই মাইলফলকে পৌঁছানোর কথা ভাবতেই পারিনি। তবে দীর্ঘ দিন ধরে খেললে এ ধরনের স্মরণীয় অধ্যায় রচনা ও মাইলফলক অতিক্রম করাও সম্ভব। (ক্যারিয়ার) শুরু করার সময় কারো মনে এমনকি দুটো টেস্টে টিকতে না পারার চিন্তাও উঁকি দিতে পারে। তাই এটা আমার কাছে এক বিরাট অর্জন।" টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেও ওয়ার্ন-মুরালির সঙ্গে কখনোই তার নাম উচ্চারিত হয় না। অথচ কুম্বলের এমন এক কীর্তি আছে যা ওয়ার্ন-মুরালি কখনো স্পর্শ করতে পারেননি। ১৯৯৯তে দিল্লীর ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব তাকে বসিয়েছিল জিম লেকারের পাশে। ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার লেকারই প্রথম গড়েছিলেন কীর্তিটা, '৫৬তে অস্ট্রেলিয়ার। ব্যাট হাতেও দুই স্পিন-জাদুকরকে হারিয়ে দিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। গত বছর ইংল্যান্ড সফরে কুম্বলে টেস্টে সেঞ্চুরি পেলেও ওয়ার্ন কখনো 'ম্যাজিক ফিগারে' পৌঁছাতে পারেননি। টেস্টে 'ওয়ার্নি'র সর্বোচ্চ স্কোর ৯৯। আর মুরালির ব্যাটিংয়ের কথা না বলাই ভালো! প্রায় ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তেমন কোনো বিতর্কের জন্ম না দেয়ার জন্যই হয়তো প্রতিপক্ষও দারুণ সম্মান করে কুম্বলেকে। তাদেরই একজন অ্যাডাম গিলক্রিস্ট। টেস্টে ৫০০ উইকেট নেয়ার পর তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। বৃহস্পতিবার সেটা করলেন মাঠের মধ্যেই। বিনয়ী, নিপাট ভদ্রলোক কুম্বলের ৬০০ উইকেট নেয়ার দিনে তার প্রতি গিলক্রিস্টের শ্রদ্ধার্ঘ, "তার বিপক্ষে খেলতে নেমে সব সময়ই আনন্দ খুঁজে পাই আমি। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সে নিজেকে দারুণ চতুর বোলার হিসাবেও প্রতিষ্ঠিত করেছে। তার তীক্ষ