২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষিত

বিশ্ব যুব ক্রিকেটের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নাম ঘোষিত হয়েছে। ১৫ সদস্যের এই দলটি মালয়েশিয়ায় আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেয়ার আগে নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো প্রস্তুতি সিরিজও খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব যুব ক্রিকেটের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের নাম ঘোষিত হয়েছে। ১৫ সদস্যের এই দলটি মালয়েশিয়ায় আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেয়ার আগে নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো প্রস্তুতি সিরিজও খেলবে। তিনটি একদিনের ম্যাচ খেলতে নেপাল আসবে ২২ জানুয়ারি। তারপর ২৯ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ আসবে চারটি একদিনের ম্যাচ খেলতে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজ শেষ করে বাংলাদেশ দল ৫ ফেব্র"য়ারি যাবে কুয়ালা লামপুর। সেখানে বাংলাদেশ খেলবে 'ডি' গ্র"পে। গ্র"পের অন্য দল দুটো হচ্ছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। বাংলাদেশ দল : সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, মার্শাল আইয়ুব, শুভাশীষ রায়, রুবেল হোসেন, গোলাম কিবরিয়া, রনি তালুকদার, মোহাম্মদ হাসান লিমন, নাসির হোসেন, কেএম শাকিল, মোহাম্মদ নাদিমউদ্দিন মিন্টু, এম মিটুন, সৈকত আলী, অমিত মজুমদার, আশিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৩০ঘ.