ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে বুধবার থেকে শুরু হচ্ছে পেপসি সিক্স-এ সাইড মিডিয়া ক্রিকেট। মাওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মাঠে নামবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রতিপক্ষ বৈশাখী টিভি।
মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক বলেছেন, "এই টুর্নামেন্ট হচ্ছে সাংবাদিকদের বিনোদনের একটি জায়গা। সবাই মিলে কিছুক্ষণ খেলাধুলা করে আনন্দ করবে, এই প্রত্যাশা থেকেই আমরা মিডিয়া ক্রিকেটের আয়োজন করা হচ্ছে। আশাকরি সবার সহযোগিতায় এটা সাফল্যের সঙ্গেই শেষ হবে।"
সর্বমোট ২৪ টি মিডিয়া-হাউজ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তিনটি করে দল আটটি গ্র"পে ভাগ হয়ে খেলার পর গ্র"প চ্যাম্পিয়নরা খেলবে কোয়ার্টার ফাইনালে। উদ্বোধনী দিনে 'এইচ' গ্র"পের খেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বৈশাখী টিভি মুখোমুখি হবে বেলা সাড়ে ১২ টায়।
উদ্বোধনী দিনে অন্যান্য ম্যাচে এটিএন বাংলা-সংবাদ, বাংলা ভিশন-বাসস, বিটিভি-যুগান্তর, চ্যানেল ওয়ান-করতোয়া, আরটিভি-নিউ এজ, ডেইলি স্টার- ইনকিলাব, দৈনিক খবরপত্র-ইন্ডিপেনডেন্ট খেলবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য দিয়েছেন বিএসজেএ সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামালুর রহমান ও সম্পাদক রায়হান আল মুঘনি। এছড়া
bdnews24