২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেট লি মনে করেন ভারতীয়রা তাদের ক্ষমা করে দেবে!

ভারতের সঙ্গে অনেক দিন ধরেই তার সুসম্পর্ক। ভারতের বেশ কয়েকটি পণ্যের তিনি মডেল। গত বছর বরেণ্য সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে গান গেয়েছেন, অংশ নিয়েছেন মিউজিক ভিডিওতেও। দিন কয়েক আগে বলিউডের একটি ছবিতে কাজও করেছেন তিনি। সিডনি-কাণ্ডের জন্য ব্রেট লির তো শঙ্কিত হওয়ারই কথা। অস্ট্রেলিয়ার গতি-তারকা তা হচ্ছেনও। তবে একই সঙ্গে তার বিশ্বাস মাঠে যা-ই হোক না কেন, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে ভারতের মানুষ। এবং ভারতে তার ভাবমূর্তিও ক্ষুন্ন হবে না সিডনির বিতর্কিত ঘটনাগুলোর জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

পার্থ, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে অনেক দিন ধরেই তার সুসম্পর্ক। ভারতের বেশ কয়েকটি পণ্যের তিনি মডেল। গত বছর বরেণ্য সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে গান গেয়েছেন, অংশ নিয়েছেন মিউজিক ভিডিওতেও। দিন কয়েক আগে বলিউডের একটি ছবিতে কাজও করেছেন তিনি। সিডনি-কাণ্ডের জন্য ব্রেট লির তো শঙ্কিত হওয়ারই কথা। অস্ট্রেলিয়ার গতি-তারকা তা হচ্ছেনও। তবে একই সঙ্গে তার বিশ্বাস মাঠে যা-ই হোক না কেন, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবে ভারতের মানুষ। এবং ভারতে তার ভাবমূর্তিও ক্ষুন্ন হবে না সিডনির বিতর্কিত ঘটনাগুলোর জন্য। "তাদের (ভারতের) খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আছে তাদের দেশের জন্য অসীম ভালবাসা। সেখানে সফরে গেলে আমাদের নিশ্চয়ই বিরূপ অভ্যর্থনা সইতে হবে না। সেটা ক্রিকেট খেলার জন্য বা স্পন্সরদের সঙ্গে কাজ করার জন্য কিংবা অন্য যে কোনো কারণেই হোক না কেন"-- 'দ্য সান-হেরাল্ড' পত্রিকার কাছে এভাবেই আশাবাদ প্রকাশ করলেন ব্রেট লি। সিডনি টেস্টের পর দু দল একে অন্যকে সন্দেহের চোখে দেখা শুরু করলেও তার বিশ্বাস, আগামীতে ভারত-অস্ট্রেলিয়ার সুসম্পর্ক ঠিকই বজায় থাকবে, "আমি সেখানে (ভারতে) খুবই ভালো ব্যবহার পেয়েছি। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তো মনে করি না কোনো কিছুর পরিবর্তন হবে। ভারতের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য সম্ভাব্য সব কিছু করারই আমি চেষ্টা করবো। আমি সত্যিই মনে করি যে আমাদের কাজকে ভারতের মানুষ খুব শ্রদ্ধা করে। আর আমাদের খেলার ধরণটাও উপভোগ করে।" সিডনির কথার লড়াই বা অশোভন আচরণগুলোকেও গুরুত্ব দিতে রাজি নন ব্রেট লি। তার ধারণা এ সব ঘটনা দু দলের খেলোয়াড়দের সম্পর্কে কিছুতেই ফাটল ধরাতে পারবে না, "কিছু ঘটনা তো ঘটেছেই। তবে শীর্ষ পর্যায়ে খেললে সব সময় অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা থাকেই। যদিও বেশির ভাগ খেলোয়াড়ের ভেতরের অনুভূতি জানিয়ে দিচ্ছে যে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.