২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম ও শাহজাদার সেঞ্চুরিতে রাজশাহীর শিরোপা-স্বপ্ন উজ্জ্বল

আগের দিন দু'জনেই ফিফটি করে অপরাজিত ছিলেন। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন দু'জনেই সেঞ্চুরি করেছেন। নাঈম ইসলাম (১০৪) ও মোহাম্মদ শাহজাদার (১০৯) সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে ৯ উইকেটে ৩৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করা রাজশাহী ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্টই তুলে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগের দিন দু'জনেই ফিফটি করে অপরাজিত ছিলেন। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন দু'জনেই সেঞ্চুরি করেছেন। নাঈম ইসলাম (১০৪) ও মোহাম্মদ শাহজাদার (১০৯) সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে ৯ উইকেটে ৩৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করা রাজশাহী ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্টই তুলে নিয়েছে। অন্যদিকে তাদের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে থেকে এই রাউন্ড শুরু করা খুলনা (১৯৩) ব্যাটিং ব্যর্থতার পর বোলিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট তুলে নিয়েছে বরিশালকে ২১৭ রানে অলআউট করে দিয়ে। দ্বিতীয় দিনশেষে ৪ উইকেটে ১৩২ তোলা ঢাকাকে অলআউট করে এই পয়েন্ট নেওয়ার সুযোগ এখনো উন্মুক্ত রাজশাহীর। মানে দ্বিতীয় দিন শেষে খুলনা ও রাজশাহীর শিরোপার লড়াই জমে উঠেছে বেশ। অফস্পিনার জামাল বাবু (৩/৩৫), বাঁ হাতি স্পিনার মুরাদ খান (৩/৫০) এবং আসলামের (৩/৬৬) বোলিংয়ে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বরিশাল মাত্র ২১৭ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৪৪ রান করেছেন নাসিরুদ্দিন। জবাবে খুলনা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৭৩ রান। তারা এখন ৪৯ রানে এগিয়ে। ওদিকে রাজশাহীর বিপক্ষে ঢাকা পিছিয়ে ২৩৩ রানে। ঢাকার পেসার মোহাম্মদ শরীফ ৭০ রানে ৫ উইকেট পেলেও থামানো যায়নি রাজশাহীর রানের চাকা। ফতুল্লা স্টেডিয়ামে গুরুত্বহীন ম্যাচে সিলেটের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৫৪ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে চট্টগ্রাম ৭ উইকেটে তুলেছে ২৮৮ রান। ৭২ রান করে অপরাজিত আছেন ধীমান ঘোষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪০ঘ.