২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির খানের অস্ট্রেলিয়া সফর শেষ

সিডনি টেস্ট শুরু হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ পেয়েছে ভারত। বাঁ গোড়ালির চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না জহির খান! তার চেয়েও বড় দুঃসংবাদ, এই চোটের জন্যই অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ মিস করতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। তার জায়গায় ডেকে পাঠানো হয়েছে বিক্রম রাজবীর সিং বা ভিআরভি সিংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

মুম্বাই, ভারত, ২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিডনি টেস্ট শুরু হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ পেয়েছে ভারত। বাঁ গোড়ালির চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না জহির খান! তার চেয়েও বড় দুঃসংবাদ, এই চোটের জন্যই অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ মিস করতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। তার জায়গায় ডেকে পাঠানো হয়েছে বিক্রম রাজবীর সিং বা ভিআরভি সিংকে। "সিরিজের বাকি অংশে খেলতে পারবে না জহির। খুব শিগগিরি সে ফিরে আসবে"--- বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। জহিরকে হারিয়ে অস্ট্রেলিয়ায় আরো দুর্বল হয়ে পড়লো ভারতের পেস আক্রমণ। ইনজুরিতে পড়া শ্রীশান্ত তো যেতেই পারেননি যে কোনো দলের জন্য কঠিনতম সফরটিতে। মুনাফ প্যাটেল গেলেও ফিটনেস সমস্যায় ভুগতে হচ্ছে তাকে। বোর্ড জানিয়েছে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন মুম্বাইয়ের এই পেসারের। গত মাসেও জহির ও মুনাফ প্যাটেলের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে স্কোয়াডে নেয়া হয়েছিল মাত্র ৫টি টেস্ট খেলা ভিআরভি সিংকে। কিন্তু বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সেই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.