২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শন উইলিয়ামসকে নতুন প্রস্তাব দিয়েছে বিসিবি

দায়িত্ব অনুযায়ী ব্যাট-বল নিয়ে কাজ করার সুযোগ তার ছিল না। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বয়স ভিত্তিক পর্যায়ে নানা আয়োজনের রূপরেখা তৈরিতেই মূলত নিয়োজিত ছিলেন শন উইলিয়ামস। তবে এই অস্ট্রেলিয়ান বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে আসছিলেন, ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজারের পদে আর থাকতে চান না। চাচ্ছিলেন ব্যাট-বল নিয়ে কাজ করার সুযোগ। মানে পুরোদস্তুর কোচ হতে চান তিনি। বিসিবির তরফ থেকে দেওয়া প্রস্তাবে সম্মত হলে এখন তার সেই ইচ্ছে পূরণ কেবল সময়ের ব্যাপার মাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দায়িত্ব অনুযায়ী ব্যাট-বল নিয়ে কাজ করার সুযোগ তার ছিল না। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বয়স ভিত্তিক পর্যায়ে নানা আয়োজনের রূপরেখা তৈরিতেই মূলত নিয়োজিত ছিলেন শন উইলিয়ামস। তবে এই অস্ট্রেলিয়ান বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে আসছিলেন, ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজারের পদে আর থাকতে চান না। চাচ্ছিলেন ব্যাট-বল নিয়ে কাজ করার সুযোগ। মানে পুরোদস্তুর কোচ হতে চান তিনি। বিসিবির তরফ থেকে দেওয়া প্রস্তাবে সম্মত হলে এখন তার সেই ইচ্ছে পূরণ কেবল সময়ের ব্যাপার মাত্র। শনিবার দুপুরে তার সঙ্গে আলোচনার পর তাকে গ্রামীনফোন-বিসিবি ক্রিকেট একাডেমির প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন বোর্ড কর্মকর্তারা। গত জুলাইতে শ্রীলঙ্কা সফর এবং টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের আপদকালীন কোচের দায়িত্ব পালন করা শন উইলিয়ামস এর পাশাপাশি 'এ' দলের কোচ হওয়ারও প্রস্তাব পেয়েছেন। যদিও সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কিছূদিন সময় নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। "শনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাকে একাডেমির প্রধান কোচ এবং 'এ' দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছি"- বলেছেন ইশতিয়াক। এমনিতেই জাতীয় দলের কোচ খুঁজে দিশেহারা বিসিবি। তাদের এই প্রস্তাবে শন রাজি হয়ে গেলে একাডেমির জন্যও আর নতুন কোচ খুঁজতে হয় না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে। কেননা একাডেমিও বেশ কিছু দিন ধরেই কোচবিহীন। ব্যক্তিগত সমস্যার কারণে মাস ছয়েক আগেই চুক্তির মেয়াদ পুরো না করে দেশে ফিরে গেছেন একাডেমির অস্ট্রেলিয়ান হেড কোচ অ্যালিস্টার ডি উইন্টার। জাতীয় দলের মতো এখানেও কোচের দায়িত্ব চালানো হচ্ছে আপদকালীন বন্দোবস্তে। স