২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাতীয় লিগে নতুন বল নেওয়া যাবে ৭০ ওভার পর

দীর্ঘ পরিসরের ম্যাচে প্রত্যেক ইনিংসের ৮০ ওভার শেষে নতুন বল নেওয়া যায়। তবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে ফিল্ডিং দল চাইলে ইনিংসের ৭০ ওভার শেষেই নতুন বল নিয়ে নিতে পারবে। প্লেয়িং কন্ডিশনের বল পরিবর্তনের ধারাতে এই নতুনত্বের বিষয়টা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "এই পরির্বতনে তাদের সম্মতি আছে কিনা, এটা আমরা আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। কোনো আপত্তি নেই বলেই আমাদের জানানো হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- দীর্ঘ পরিসরের ম্যাচে প্রত্যেক ইনিংসের ৮০ ওভার শেষে নতুন বল নেওয়া যায়। তবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে ফিল্ডিং দল চাইলে ইনিংসের ৭০ ওভার শেষেই নতুন বল নিয়ে নিতে পারবে। প্লেয়িং কন্ডিশনের বল পরিবর্তনের ধারাতে এই নতুনত্বের বিষয়টা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "এই পরির্বতনে তাদের সম্মতি আছে কিনা, এটা আমরা আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। কোনো আপত্তি নেই বলেই আমাদের জানানো হয়েছে।" এই পরিবর্তনের ব্যাখ্যাটা এরকম, " আমরা ৭০ ওভার পর তা নেওয়ার সুযোগটা রাখছি পেসারদের কথা ভেবে। নিউজিল্যান্ড সফরের কথা ভেবেই এবার জাতীয় লিগ এগিয়ে আনা হয়েছে। নিউজিল্যান্ডে শীতের মধ্যে খেলা হবে। জাতীয় লিগের বেশ কিছু খেলাও এবার শীতের মধ্যেই পড়ছে। সেক্ষেত্রে নতুন বলের মুভমেন্ট বেশি পাওয়ার একটা সুযোগ আছে। পেসারদের বেশি ব্যবহার করার সুযোগ দিতেই এই ব্যবস্থা। তাছাড়া আমাদের ঘরোয়া ক্রিকেটে পেসারদের দিয়ে বল করানোর হার দিনকে দিন কমে যাচ্ছে। নতুন এই নিয়মের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার একটা সুযোগও থাকবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.