পুরষ্কারের বন্যায় রীতিমতো ভাসছেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে ৩ মিলিয়ন ডলার নগদ পুরষ্কারের। সাহারা প্রত্যেককে দিয়েছে বাড়ি। যুবরাজ সিং একাই পেয়েছেন নগদ এক কোটি রূপি বোনাস এবং একটি পোর্শে গাড়ি। এর বাইরে প্রতিটি রাজ্যসরকার তাদের রাজ্যের ক্রিকেটারদের সম্বর্ধনা ও নগদ পুরষ্কারের ঘোষণা দিয়েছে। এসব দেখে ভীষণ ক্ষেপেছেন সদ্য এশিয়া কাপ জয়ী ভারতীয় হকি খেলোয়াড়রা। ক্রিকেটারদের নিয়ে এত মাতামাতিতে তারা নিজেদের বঞ্চিত ভাবছেন। এবং এর প্রতিবাদে সিদ্ধান্ত নিয়েছেন অনশন করার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Sep 2007, 01:19 PM
Updated :
26 Apr 2022, 02:47 PM
নয়াদিল্লী, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)