২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ রান হেইডেনের, বেশি উইকেট গুলের

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা পায়নি অস্ট্রেলিয়া। পায়নি আরও অনেককিছুই। এই না পাওয়ার মধ্যে একমাত্র প্রাপ্তি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরষ্কার। ৮৮ গড়ে চারটি ফিফটিসহ ২৬৫ রান করে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের। ৩৭.৮৩ গড়ে ২২৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন ফাইনালে সর্বোচ্চ ৭৫ রান করা ভারতের গৌতম গম্ভীর। তৃতীয় স্থানে পাকিস্তানের ট্র্যাজিক হিরো মিসবাহ-উল হক। ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেছেন তিনি। ৪০.৫০ গড়ে ১৬২ রান করে ব্যাটসম্যানদের তালিকার নবম স্থানে আছেন বাংলাদেশের আফতাব আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:52 PM

Updated : 26 Apr 2022, 02:47 PM

জোহানেসবার্গ, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)