ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কখনো ভারত-পাকিস্তানের লড়াই হয়নি। কিন্তু টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি! দ্বিতীয় সেমিফাইনালে উজ্জীবিত ভারতের সঙ্গে পেরে ওঠেনি রিকি পন্টিং বিহীন অস্ট্রেলিয়া। ১৫ রানে জিতে সোমবার 'স্বপ্নের' ফাইনালের মঞ্চ প্রস্তুত করেছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে যুবরাজ সিংয়ের ৭০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেট ভারত করেছে ১৮৮ রান। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৭৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।