২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত, সঙ্গে নিউজিল্যান্ড

জয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না ভারতের সামনে। জয়ের সঙ্গে দরকার ছিল রানরেটের কিছু হিসাব মেলানোও। ভারত সব অংক মিলিয়ে ই গ্র"পের চ্যাম্পিয়ন হিসাবে উঠে গেছে সেমিফাইনালে। বৃহস্পতিবার কিংসমিডে অনুষ্ঠিত গ্র"পের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়েছে তারা। আর এই হারে নেট রানরেটের হিসাবে ভারত ও নিউজিল্যান্ডের সমান ৪ পয়েন্ট পেয়েও বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারত হয়েছে গ্র"প চ্যাম্পিয়ন এবং নিউজিল্যান্ড রানার্স আপ। ভারত শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এফ গ্র"পের রানার্স আপ অস্ট্রেলিয়ার। ই গ্র"প থেকে তাদের সঙ্গে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড একই দিনে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনালে খেলবে এফ গ্র"পের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ডারবান, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- জয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না ভারতের সামনে। জয়ের সঙ্গে দরকার ছিল রানরেটের কিছু হিসাব মেলানোও। ভারত সব অংক মিলিয়ে ই গ্র"পের চ্যাম্পিয়ন হিসাবে উঠে গেছে সেমিফাইনালে। বৃহস্পতিবার কিংসমিডে অনুষ্ঠিত গ্র"পের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৭ রানে হারিয়েছে তারা। আর এই হারে নেট রানরেটের হিসাবে ভারত ও নিউজিল্যান্ডের সমান ৪ পয়েন্ট পেয়েও বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারত হয়েছে গ্র"প চ্যাম্পিয়ন এবং নিউজিল্যান্ড রানার্স আপ। ভারত শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এফ গ্র"পের রানার্স আপ অস্ট্রেলিয়ার। ই গ্র"প থেকে তাদের সঙ্গে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড একই দিনে অনুষ্ঠিতব্য প্রথম সেমিফাইনালে খেলবে এফ গ্র"পের চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে। ইংল্যান্ডের সঙ্গে জয়ের নায়ক যুবরাজ নেই, অন্য কেউও সেই মুর্তি ধারণ করতে পারেননি। ভারত শুরুতেই পড়ে গিয়েছিল বিপর্যয়ে। দুুই ওপেনার গম্ভীর ও শেবাগ দলকে ৩২ রানে পৌঁছানোর পর ৪ বলের মধ্যেই তারা হারায় তাদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে; গম্ভীর, কার্তিক এবং শেবাগকে এভাবে হারিয়ে তারা বিনা উইকেটে ৩২ থেকে পরিণত হয় ৫.১ ওভারে ৩ উইকেটে ৩৩ এ। শুরুতেই ব্যাটিং মেরুদণ্ড এমন আক্রান্ত হলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভবের কাছাকাছি ব্যাপার। তবু রোহিত শর্মা এবং ধোনির পঞ্চম উইকেটে ৫৫ বলে ৮৫ রানের পার্টনারশিপে ভারত ঘুরে দাঁড়ায় কিছুটা। আর তাই রানটা শেষপর্যন্ত ১৫৩ তে গিয়ে পৌঁছে। ৪০ বলে সাতটি বাউন্ডারি এবং দুটো ছক্কার সাহায্য নিয়ে ৫০ রান করেছেন ম্যান অব দ্য ম্যাচ রোহিত, ধোনির ৪৫ রানের জন্য লেগেছে ৩৩ বল। তাতে চারটি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ছক্কা। ১৫৩ রানকে জেতার স্কোরে পরিণত করতে যেমন বল করা দরকার শুরু থেকেই তেমন বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় বোলাররা। বিশেষত আর পি সিং। তার তোপেই ৬ ওভারে ৩১ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলে ৫ উইকেট। এই অবস্থা থেকে মর্কেল (৪১ বলে ৩৬) ও বাউচার (৩৭ বলে ৩৬) ষষ্ঠ উইকেটে ৬৫ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা ম্যাচে ফিরিয়ে আনলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। ১০০ রানে বাউচার ফিরে যাওয়ার পর ১১ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে বসলে এমনকি সেমিফাইনালে ওঠার জন্য প্রয়োজনীয় ১২৬ রানও করতে পারেনি তারা। ১২৬ বা তার বেশি করতে পারলে নিউজিল্যান্ডকে টপকে তারাই উঠত সেমিফাইনালে, কিন্তু তারা তাদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১১৬। আর তাই এই ম্যাচের আগ পর্যন্ত সম্ভাব্য গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বাদই পড়ে গেলো টুর্নামেন্ট থেকে। বড় টুর্নামেন্টে এবং মোক্ষম সময়ে তাদের ব্যর্থতার করুণ অধ্যায়টা আরেকটু বড় হলো এই হার এবং এভাবে টুর্নামেন্ট থেকে বিদায়ে! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/০১৩৫ঘ.