২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত ঘটনায় জড়িয়ে কলিংউডের জরিমানা

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। রাতজেগে মাতলামি ও নৌ-বিহার করায় সহ-অধিনায়কত্ব খুইয়েছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। সেদিক থেকে অনেক ভাগ্যবান পল কলিংউড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ল্যাপ ড্যান্সিং ক্লাবে যাওয়ায় স্রেফ জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ককে। মঙ্গলবার ইংল্যান্ড দলের মিডিয়া লিয়াজো অফিসার জেমস অ্যাভেরি এক বিবৃতিতে জানিয়েছেন, "কলিংউড কেপ টাউনে অসময়ে বিতর্কিত একটি জায়গায় যাওয়ার কথা স্বীকার করার পর টিম ম্যানেজমেন্ট আজ একটি সভায় বসেছিল। তার স্বীকারোক্তির কারণে তাকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে। বিষয়টি এখানেই শেষ।" অ্যাভেরি জরিমানার অঙ্কটা না জানালেও বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে কলিংউডকে ১ হাজার পাউন্ড দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:35 AM

Updated : 26 Apr 2022, 02:46 PM

ডারবান, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)