কেপটাউন, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১৪৫ এমন কোনো টার্গেট নয়। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে 'এ' গ্র"পের কেবলই আনুষ্ঠানিকতা সারার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সহজ জয়ই তাই প্রত্যাশিত ছিল। এর ব্যতিক্রমও হয়নি কোনো। স্বাগতিকরা কোনো তাড়াহুড়োও করেনি লক্ষ্যে পৌছাতে। যেজন্য তাদের জয়টা এসেছে মাত্র ৭ বল বাকি থাকতে। তবে তাদের জয় নিয়ে সংশয় জাগেনি কখনোই। ৩ উইকেট হারিয়ে পৌছে যায় জয়ের বন্দরে। ৭ উইকেটের সহজ জয় দিয়ে তারা গ্র"প চ্যাম্পিয়নের মর্যাদাও পেল। যদিও এই মর্যাদা সুপার এইট পর্বে কোনো কাজেই আসবে না। এক গ্র"প থেকে ওঠা দু'দলের ম্যাচের বিজয়ীর ২ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্ব শুরুর নিয়ম ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে থাকলেও নেই টুয়েন্টি টুয়েন্টির বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং পল ডুমিনি মিলে সহজ জয়ের পথ প্রশস্ত করে যান। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ৮ দশমিক ৪ ওভারে ৬৫ রান তুলে তবেই বিচ্ছিন্ন হন। হার্শেল গিবসের ইনজুরিতে এই ম্যাচে খেলার সুযোগ পাওয়া ডুমিনি মাত্র ২৮ বলে ৩৬ রান করে আব্দুর রাজ্জাকের বলে এলবিডাবি
bdnews24