ডারবান, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ভারত-পাকিস্তান ম্যাচে ছিল টাইয়ের উত্তেজনা। এবং তারপর হলো টাইব্রেকার নামের নাটক। আর তাতে শেষ হাসি ভারতের। আর হাস্যকর পারফরম্যান্স পাকিস্তানের।
২০ ওভারে দুদলের রান সমান হয়ে যাওয়ার টুয়েন্টি টুয়েন্টির নিয়ম অনুযায়ী আয়োজন হয় টাইব্রেকারের, এখানে যার নাম বোল আউট। এবং টুয়েন্টি টুয়েন্টির ইতিহাসে প্রথমবারের মতো হওয়া এই বোল আউটে পাকিস্তানের ইয়াসির, গুল, আফ্রিদিদের কেউই বল উইকেটে লাগাতে পারেননি। অন্যদিকে ভারতের শেবাগ-হরভজজন-উথাপ্পারা সবাই ল্যভেদ করাতে ভারত জিতে গেছে ৩-০ ব্যবধানে। এই বোল আউট জিতে ভারত ৩ পয়েন্ট নিয়ে উঠে গেলো সুপার এইটে। আর স্কটল্যান্ডকে হারানোয় পাকিস্তানের পয়েন্ট ২।
ফুটবলের কিছু কিছু ধারণা আমদানি করা হয়েছে। তেমনই একটি টাইব্রেকার। ফুটবলে অবশ্য প্রয়োজনে হয়, কিন্তু এখানে টাইব্রেকার করার দিকে ্আয়োজকদের এত মন ছিল যে তারা যেকোনোভাবে সেটা চান। আর তাই যে ম্যাচে দুই দলকে এক পয়েন্ট করে দিলেই হয়ে যায় সেখানে হলো টাইব্রেকার। টাইব্রেকার মানে ফাঁকা উইকেটে বল লাগানোর লড়াই, দুদলই ৫টি করে সুযোগ পাবে, যারা বেশি লাগাতে পারবে তারা জিতবে। ফুটবলে এই সময়টা হয় চরম
bdnews24